উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর হাতেগড়া সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীলদের মরহুম পিতা-মাতার স্মরণে এক আবেগঘন দো‘আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা তালামীযের কার্যালয়ে আয়োজিত এ মাহফিলে ধর্মীয় পরিবেশে মরহুমদের স্মরণ ও তাঁদের রূহের মাগফিরাত কামনা করা হয়।
দো‘আ মাহফিলে জকিগঞ্জ উপজেলা সভাপতি আবু হানিফ মোঃ নায়িমের মরহুম পিতা মাওলানা মোঃ আলা উদ্দিন, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা জুবায়ের আহমদের মরহুমা মাতা এবং সহ-সাধারণ সম্পাদক রিয়াদুর রহমান চৌধুরীর পিতা মরহুম মাওলানা আব্দুল জলিল চৌধুরীসহ সংশ্লিষ্ট সকল মরহুমের মাগফিরাত কামনা করা হয়।
উপজেলা সভাপতি আবু হানিফ মোঃ নায়িমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দো‘আ পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহ জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. কুতবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহের প্রচার সম্পাদক মাওলানা মো. ময়নুল হক, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা শাখার সভাপতি আহমদ হোসাইন আইমান, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক রিয়াদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমাদুল হক, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফখরুল ইসলাম, সদস্য মাহবুবে এলাহী, আলী আকবর ইপন, কামরুল ইসলাম, ইমাদ উদ্দিন, সিদ্দিকুর রহমান, রুহুল আমিন, মিলাদ আহমদ, আহিয়ান আহমদ, শাহান আহমদ প্রমুখ।
মাহফিলে অতিথিরা মরহুমদের স্মৃতিচারণ করেন এবং তাঁদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দো‘আ ও মোনাজাত পরিচালনা করেন। ধর্মীয় আবহে আয়োজিত এ মাহফিল উপস্থিত সবার মাঝে গভীর আবেগ ও আত্মিক অনুপ্রেরণা সৃষ্টি করে।
