মধ্যপ্রাচ্যে নিহত গিরিশ চন্দ্রের মরদেহ দেশে আসছে বুধবার, গ্রহণ করবেন বাণিজ্যমন্ত্রী – DesheBideshe

মধ্যপ্রাচ্যে নিহত গিরিশ চন্দ্রের মরদেহ দেশে আসছে বুধবার, গ্রহণ করবেন বাণিজ্যমন্ত্রী – DesheBideshe

মধ্যপ্রাচ্যে নিহত গিরিশ চন্দ্রের মরদেহ দেশে আসছে বুধবার, গ্রহণ করবেন বাণিজ্যমন্ত্রী – DesheBideshe

ঢাকা, ১৪ এপ্রিল – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ বুধবার দেশে এসে পৌঁছাবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে তার মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার ১৪ এপ্রিল সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. কামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বুধবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের ইকে০৫৮২ নম্বর ফ্লাইটে করে গিরিশ চন্দ্রের মরদেহ ঢাকায় আনা হবে। সকাল আটটা চল্লিশ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর কার্গো গেট থেকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

অনাকাঙ্ক্ষিত এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

এনএন/ ১৪ এপ্রিল ২০২৬

Explore More Districts