সরিষাবাড়ী সংবাদদাতা ॥
জামালপুরের সরিষাবাড়ীতে নূরানী মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ২৫৮ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নুরানী বৃত্তি কল্যাণ সংস্থার উদ্যোগে এ পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
সরিষাবাড়ী নূরানী বৃত্তি কল্যাণ সংস্থা সূত্রে জানা যায়, উপজেলার ১১ টি নূরানী মাদ্রাসার ৬ শতাধিক শিক্ষার্থী ২০২৫ সালের বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ৫৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও ২০৩ জন শিক্ষার্থী সাধারণ গেটে বৃত্তিপ্রাপ্ত হয়।
সোমবার দুপুরে বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এসময় উপজেলা নূরানী বৃত্তি কল্যাণ সংস্থার সভাপতি ও উপজেলা হাজী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চিকিৎসক রফিকুল ইসলাম, নূরানী বৃত্তি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান শিহাব, পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ার হোসেন, মাওলানা নুরুল হক, আব্দুর রাজ্জাক, শান্ত মিয়া প্রমুখ। এসময় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করা হয়।
