ট্রাম্পের হুমকি ও পাল্টা প্রতিক্রিয়া
আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী সব জাহাজে মার্কিন নৌবাহিনী অবরোধ আরোপ করবে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, আজ সোমবার সকাল ১০টা (ইস্টার্ন টাইম) থেকে ইরানের সব বন্দরে এই অবরোধ কার্যকর হবে, যা ইরানের স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৫টা ৩০ মিনিট।
সেন্টকম আরও জানায়, এ ব্যবস্থা সব দেশের জাহাজের ওপর সমানভাবে প্রয়োগ করা হবে, তবে অন্যান্য দেশের বন্দরগুলোর মধ্যে চলাচলকারী জাহাজগুলোকে হরমুজ প্রণালি ব্যবহার করতে দেওয়া হবে।
ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, এই অবরোধ ইরানের ওপর কোনো প্রভাব ফেলবে না।

