দুই দিনের সফরে লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর একান্ত সচিব সেলিম আহমদ।
গতকাল শনিবার রাতে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানিয়ে সেলিম আহমদ বলেন, ‘মন্ত্রী হাসপাতালে অনেকটা সুস্থ হয়ে উঠছেন।’
সেলিম আহমদ জানান, আসাদুল হাবিব দুলুর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। মন্ত্রীর অসুস্থতার কথা শুনে আরও অনেকে তাঁর খোঁজখবর নিয়েছেন। তবে চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী কাউকে এখন আর দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না।

