রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে আন্তনগর চট্টলা এক্সপ্রেসের ট্রেন টিকিট পরিদর্শক (টিটিই) হাসান আল মামুনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইতিমধ্যে দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বিমানবন্দর রেলস্টেশনে এ হামলার ঘটনা ঘটে।

