সংসদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬ পাস – DesheBideshe

সংসদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬ পাস – DesheBideshe



সংসদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬ পাস – DesheBideshe

ঢাকা, ১০ এপ্রিল – জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬’ পাস হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিলটি পাসের প্রস্তাব সংসদে উত্থাপন করেন। এরপর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি পাসের জন্য ভোটে দিলে উপস্থিত সংসদ সদস্যরা হ্যাঁ ভোট দিয়ে এর পক্ষে সম্মতি জানান।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরু করেছিলেন। শিক্ষার্থীদের সেই দাবির পরিপ্রেক্ষিতে সরকার ওই সাত কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের ঘোষণা দেয় এবং এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করে।

অবশেষে সেই অধ্যাদেশটি আজ সংসদে চূড়ান্তভাবে পাস হলো। এর মাধ্যমে সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি দাবি প্রাতিষ্ঠানিক রূপ পেল।

এনএন/ ১০ এপ্রিল ২০২৬



Explore More Districts