বাঁশখালীতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, ডাম্পার ট্রাক জব্দ – দৈনিক আজাদী

বাঁশখালীতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, ডাম্পার ট্রাক জব্দ – দৈনিক আজাদী





চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে জেলা এনএসআই চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি এলাকায় গড়ে উঠা জেবিএম ও এএসসি নামক ব্রিক ফিল্ডে এ অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন।

অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও মাটি কাটার একটি এক্সক্যাভেটর নষ্ট করা হয় এবং একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন বলেন, বেশ কয়েকটি পাহাড় কাটার আলামত পাওয়া গেছে। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে।”

এ সময় জেলা এনএসআই চট্টগ্রাম এর কর্মকর্তা আনোয়ার হোসেনসহ বাঁশখালী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।




Explore More Districts