খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) মেধাবী শিক্ষার্থী আজওয়াদ রহমান অভয়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালিভোজের আয়োজন করা হয়েছে। ৮ এপ্রিল বুধবার সকালে দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে স্কুল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে অভয়ের মা মাহফুজা কাদেরী ও সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমান বাবলু উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষিকা রমিসা আক্তার, সানোয়ার হোসেন ছানু, ইসরাত জাহান, মানিক মিয়া, তমা আক্তার, মাহফুজুর রহমান জীবন, কুসুমা আক্তারসহ অন্যান্যরা। বক্তাগণ মরহুম মেধাবী শিক্ষার্থী অভয়ের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন এবং পরে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। দোয়া শেষে কাঙ্গালিভোজে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টামন্ডলী ও শিক্ষার্থীসহ অন্যান্যরা।

