লেবাননের বৈরুতে ১৪টি এলাকা ছাড়ার নির্দেশ বাংলাদেশ দূতাবাসের – DesheBideshe

লেবাননের বৈরুতে ১৪টি এলাকা ছাড়ার নির্দেশ বাংলাদেশ দূতাবাসের – DesheBideshe



লেবাননের বৈরুতে ১৪টি এলাকা ছাড়ার নির্দেশ বাংলাদেশ দূতাবাসের – DesheBideshe

ঢাকা, ৯ এপ্রিল – সম্ভাব্য হামলার আশঙ্কায় লেবাননে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার এক জরুরি সতর্কবার্তায় বৈরুতের ১৪টি নির্দিষ্ট এলাকা থেকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বৈরুতের বিভিন্ন এলাকায় যেকোনো সময় আক্রমণ হতে পারে। তাই প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকাগুলোর মধ্যে রয়েছে সাবরা শাতিলা, শাতিলা, বুর্জ আল বারাজনে, আল রিহাব, ইজনাহ, বীর হাসান, হাইছুলুম, এয়ারপোর্ট রোড এবং আল উযায়ী। এছাড়া আল শিয়েহ, তারিক আল জাদিদের উপকণ্ঠ, আল তাইউনেহ, ফুর্ন আল শুব্বাকের উপকণ্ঠ ও বাদারো এলাকা থেকেও প্রবাসীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এনএন/ ৯ এপ্রিল ২০২৬



Explore More Districts