জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক শুরু – DesheBideshe

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক শুরু – DesheBideshe

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক শুরু – DesheBideshe

ঢাকা, ৭ এপ্রিল – বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা এক জরুরি বৈঠকে মিলিত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এই বৈঠক শুরু হয়।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ডক্টর এএইচএম হামিদুর রহমান আযাদ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন। গণমাধ্যমকে তিনি জানান অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন এবং বর্তমান জ্বালানি সংকট নিরসনের দাবিতে এই জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে।

শীর্ষ নেতাদের এই বৈঠক শেষে দুপুরে একই মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে এই বৈঠক এবং জোটের পরবর্তী দলীয় পদক্ষেপ সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

এনএন/ ৭ এপ্রিল ২০২৬

Explore More Districts