| ৭ April ২০২৬ Tuesday ১২:৫৭:৩২ AM | |

অমিত বনিক অপু, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি দেবোত্তরে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের জেলা প্রশাসন থেকে প্রাথমিক সহায়তা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন জানান, খবর পাওয়া মাত্রই জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারের তালিকা করেছেন। প্রত্যেক পরিবারকে ৭,৫০০ টাকা, ৩০ কেজি চাল ও ২টি কম্বল প্রদান করা হয়েছে। বরাদ্ধ পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের জন্য সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করা হবে।
প্রসঙ্গত, ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকার দেবোত্তরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে এ দূর্ঘটনায় অন্তত: ১৬ টি বসতঘর ভস্মিভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছে, দুপুর ৩ টার দিকে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
দেবোত্তর এলাকাটি ঘনবসতিপূর্ন হওয়ায় দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা মুহুর্তেই অনেক উপরে উঠে যায়।ঝালকাঠি, রাজাপুর ও বরিশাল ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ফায়ার ব্রিগেডের কর্মীদের সাথে স্থানীয়রাও আগুন নেভাতে সহযোগিতা করেছে। ৩ ঘন্টা চেষ্টার পর সন্ধ্যা ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে তাদের ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে গেছে। এতে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার ব্রিগেড টিমের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছেন ফায়ার ব্রিগেড।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


