| ৭ April ২০২৬ Tuesday ১২:৫৩:৪১ AM | |

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া এলাকার বাসিন্দা ও নতুনহাটের ভাতের হোটেল ব্যবসায়ী রফিক শিকদার (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
জানা গেছে, গত বুধবার সকালে নিজ বাড়ি থেকে অটোভ্যানে করে নতুনহাটে যাওয়ার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
পরবর্তীতে তাকে ঢাকার ডেল্টা হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। তবে অপারেশনের পরও তিনি জ্ঞান ফিরে পাননি। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে পুনরায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
রবিবার রাতে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রফিক শিকদারের মৃত্যুতে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

