| ৭ April ২০২৬ Tuesday ১:০৩:০০ AM | |

অমিত বনিক অপু, ঝালকাঠি: ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকার দেবোত্তরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এ দূর্ঘটনায় অন্তত: ১৫টি বসতঘর ভস্মিভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছে, দুপুর ৩ টার দিকে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। দেবোত্তর এলাকাটি ঘনবসতিপূর্ন হওয়ায় দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা মুহুর্তেই অনেক উপরে উঠে যায়।
ঝালকাঠি, রাজাপুর ও বরিশাল ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ফায়ার ব্রিগেডের কর্মীদের সাথে স্থানীয়রাও আগুন নেভাতে সহযোগিতা করেছে। ৩ ঘন্টা চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিওক আগুন আংশিক নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে তাদের ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে গেছে। এতে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার ব্রিগেড টিমের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছেন ফায়ার ব্রিগেড।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

