সহশিল্পীর সঙ্গে আগে থেকেই ভালো সম্পর্ক ছিল। তাঁরা ভালো বন্ধুও ছিলেন। বান্দেরাস ছিলেন খুব মিশুক প্রকৃতির। এটাই সালমা হায়েকের জন্য ভয়ের কারণ ছিল। তিনি বলেন, ‘আমি শুটিং শুরু করতে যাচ্ছি। আমি জানি না যে আমি কী করতে পারি, আর কী করব। ভয় পেয়েছিলাম। তখন আমি কান্না করে ফেলি।’
অভিনেত্রী স্মৃতিচারণা করে আরও বলেন, ‘এমন খোলামেলা দৃশ্যে অভিনয় করার ব্যাপারটা অস্বস্তির ছিল। যে কারণে বারবার বিব্রত হচ্ছিলাম। সহশিল্পী আমাকে নানাভাবে সহায়তা করার চেষ্টা করছিল। কিন্তু আমি এতটাই বিব্রত যে কান্না থামাতে পারিনি।’


