প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ – DesheBideshe

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ – DesheBideshe

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ – DesheBideshe

ঢাকা, ৬ এপ্রিল – প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিল রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এর আগে, রোববার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সে সময় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে দুটি ছবি এবং হোয়াইট হাউসের একটি রেপ্লিকা উপহার হিসেবে তুলে দেন।

এনএন/ ৬ এপ্রিল ২০২৬

Explore More Districts