ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। (৫ এপ্রিল) রবিবারসারা দেশের ন্যায় যশোরের ঝিকরগাছা বাজারে সরকারি নির্দেশনা মোতাবেক নিত্য প্রয়োজনীয়
এবং জরুরি সেবা পণ্যের দোকান ব্যতীত সন্ধ্যা সাতটার মধ্যে সকল দোকান বন্ধ নিশ্চিত করার জন্য ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মাৎ রনীখাতুনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এবং অন্যান্য সকল বাজারে সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য ইউনিয়ন পরিষদ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সচেতন মহলের সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় ঝিকরগাছা থানাঅফিসার ইনচার্জ মোঃ শাহজালাল , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।


