ইরানে হামলার পরিকল্পনার দায়ে এমইকে সংশ্লিষ্ট দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর – DesheBideshe

ইরানে হামলার পরিকল্পনার দায়ে এমইকে সংশ্লিষ্ট দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর – DesheBideshe

ইরানে হামলার পরিকল্পনার দায়ে এমইকে সংশ্লিষ্ট দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর – DesheBideshe

তেহরান, ৪ এপ্রিল – ইরানের অভ্যন্তরে হামলার পরিকল্পনার দায়ে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।

ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী তেহরানে বিরোধী সংগঠন মুজাহিদিন ই খালক বা এমইকের সাথে ওই দুই ব্যক্তির সংশ্লিষ্টতা ছিল।

ইরানের বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট তাদের সাজা বহাল রাখার চূড়ান্ত সিদ্ধান্ত জানায়। এরপরই ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং হামলার ছকের কারণে তাদের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম নিশ্চিত করেছে।

এনএন/ ৪ এপ্রিল ২০২৬

Explore More Districts