
হায়দরাবাদ, ৩ এপ্রিল – হায়দরাবাদ শহরের একটি কবরস্থান থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪১৪টি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এই ঘটনায় কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের দেওয়া তথ্যমতে ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় দেশটিতে সম্প্রতি গ্যাসের সংকট দেখা দিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীদের একটি চক্র সিলিন্ডারগুলো কবরস্থানে মজুত করে কালোবাজারে চড়া দামে বিক্রির পরিকল্পনা করছিল।
ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সুজাতা শর্মা বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এই বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন শুধু বুধবারই সারা দেশে প্রায় দুই হাজার ৬০০টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং প্রায় ৭০০টি সিলিন্ডার জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান হায়দরাবাদের একটি কবরস্থানের ভেতরে একসঙ্গে প্রায় ৪০০টি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। সেখান থেকে ১০ জনকে আটকের পাশাপাশি সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া সিলিন্ডার এবং অভিযুক্তদের ব্যবহৃত কয়েকটি যানবাহনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ রুপি। প্রশাসনের ধারণা সরবরাহ সংকটকে পুঁজি করে বাজারে কৃত্রিম চাহিদা তৈরি করা এবং অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যেই এসব সিলিন্ডার অত্যন্ত গোপনে মজুত করা হয়েছিল।
এনএন/ ৩ এপ্রিল ২০২৬




