শ্রীবরদী সংবাদদাতা
শেরপুরের শ্রীবরদীতে ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯ টায় উপজেলার আকবরিয়া পাইলট পাবলিক ইনস্টিটিউশনের একটি শ্রেণিকক্ষে দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী ডপস সদস্যদের নিয়ে এ মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ বাড়াতে উদ্বুদ্ধকরণ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ডপস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপির সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত ডপস সদস্য সৈকত হোসেন, সিনদিদ আহমেদ এবং শিক্ষক নূর হোসেন নুসু। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময় ব্যবস্থাপনা এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের বিভিন্ন দিকনির্দেশনা দেন। তারা শিক্ষার্থীদের আত্মবিশ^াস বৃদ্ধি এবং লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।
