নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা নিশ্চিতে জ্বালানি সরবরাহের দাবি – DesheBideshe

নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা নিশ্চিতে জ্বালানি সরবরাহের দাবি – DesheBideshe

নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা নিশ্চিতে জ্বালানি সরবরাহের দাবি – DesheBideshe

ঢাকা, ৩ এপ্রিল – জ্বালানি সংকটের কারণে দেশের টেলিযোগাযোগ, ইন্টারনেট এবং ডাটা সেন্টার সেবা সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি। এর ফলে দেশের টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবাসহ ডাটা সেন্টারগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। আধুনিক রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল কার্যক্রমের মূল চালিকাশক্তি হিসেবে এই খাতগুলো কাজ করে থাকে।

শুক্রবার ৩ এপ্রিল বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন টেলিযোগাযোগ নেটওয়ার্ক, মোবাইল অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং ডাটা সেন্টারগুলো এখন দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোর অংশ। এসব সেবা সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অপরিহার্য।

জ্বালানি সংকটের কারণে এসব সেবা ব্যাহত হলে দেশের অর্থনীতি, অনলাইন শিক্ষা, ই কমার্স এবং সরকারি ডিজিটাল সেবাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও জানান বর্তমানে অনেক এলাকায় টাওয়ার, নেটওয়ার্ক স্টেশন ও ডাটা সেন্টারগুলো পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় স্বাভাবিক সেবা বিঘ্নিত হচ্ছে। এর ফলে সাধারণ গ্রাহকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

এই পরিস্থিতি মোকাবিলায় সরকারকে জরুরি ভিত্তিতে টেলিযোগাযোগ এবং আইসিটি খাতকে অগ্রাধিকারভিত্তিক সেবা হিসেবে বিবেচনা করতে হবে। একই সঙ্গে এসব খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

এনএন/ ৩ এপ্রিল ২০২৬



Explore More Districts