দক্ষিণ চট্টগ্রামের প্রখ্যাত জমিদার পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আইন পরিষদের সদস্য, সাবেক এমএলএ মরহুম আলহাজ্ব কবির আহমদ চৌধুরীর মেজ সন্তান আলহাজ্ব আবু তাহের চৌধুরী বাচ্চু মিয়ার (৮৫) মৃত্যুতে শোক জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এমপি।
আজ বৃহস্পতিবার সকাল ৯ টা ১০ মিনিটে পেকুয়াস্থ নিজ বাসবভনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করে পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন জানান, দীর্ঘদিন শহীদ জিয়াউর রহমানের আর্দশে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির একনিষ্ঠ রাজনৈতিক যোদ্ধা আবু তাহের চৌধুরী বাচ্চু মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুতে বিএনপি পরিবার ও পেকুয়া উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন গভীর শোকাভিভূত। মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি ও পেকুয়া উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই ছেলে ও দুই কন্যা সন্তান, নাতি, নাতনি, আত্বীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রাত সাড়ে আট টায় পেকুয়া জমিদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।



