দেওয়ানগঞ্জে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা – দৈনিক আজকের জামালপুর




দেওয়ানগঞ্জে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা – দৈনিক আজকের জামালপুর



খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেনের সাথে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত পরিচিতি ও মত বিনিময় সভায় সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন। ইউএনও শাহ জহুরুল হোসেন শাহ জালাল বিশ^বিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তিনি ৩৬ তম বিসিএস ক্যাডার। ইউএনও এবং এসি ল্যান্ড হিসেবে বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালন করেছেন। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালে সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ তিনি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার হিসেবে কর্মরত থাকার পর ৩১ মার্চ ২০২৬ দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দান করেন। মত বিনিময় সভায় এক প্রশ্নের উত্তরে তিনি নয়াদিগন্তকে জানান, আমার এ কর্মস্থলে সর্বপ্রথম সর্বাধিক গুরুত্ব দেব নদ-নদীর ভাঙন প্রতিরোধ, শিক্ষা ও ভূমি সেবাদান ক্ষেত্রে। আরেক প্রশ্নের উত্তর তিনি জানান, ইউএনও, এসি ল্যান্ড এবং পৌর প্রশাসকের ৩ পদে দায়িত্ব পালনে অসুবিধা তো থাকবেই, তবে যাতে করে সেবা গ্রহণকারীদের ভোগান্তি না হয় সেদিকে বিশেষ নজর থাকবে আমার।


Explore More Districts