বেনাপোলে রাস্তা দখল ও মিথ্যা মামলার অভিযোগ যশোরের সংবাদ সম্মেলন

বেনাপোলে রাস্তা দখল ও মিথ্যা মামলার অভিযোগ যশোরের সংবাদ সম্মেলন

বেনাপোল পৌর এলাকার একটি চলাচলের রাস্তা দখল করে ভবন নির্মাণের চেষ্টা এবং প্রতিবাদ করায় ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা।

লিখিত বক্তব্যে মো. সাইফুল ইসলাম বলেন, শার্শার ভবেড়বেড় মৌজার একটি জমি দীর্ঘদিন ধরে স্থানীয়দের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি ওই জমির একটি অংশে ভবন নির্মাণ শুরু করেন একই এলাকার মাসুম (৪০)। এতে প্রায় ১০টি পরিবারের যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি অভিযোগ করেন, এ নিয়ে বিরোধের জেরে গত ১২ মার্চ তাদের বিরুদ্ধে চাঁদা দাবির একটি মিথ্যা মামলা করা হয়। পরদিন রাতে সন্ত্রাসী হামলায় কয়েকজন আহত হন। থানায় অভিযোগ দিলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা মিথ্যা মামলা প্রত্যাহার, রাস্তা উন্মুক্ত রাখা এবং হামলার বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Explore More Districts