ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার রাতে উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতে অনুষ্ঠিত হয়। এ সময় তাঁরা শিক্ষার্থীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও দাবি নিয়ে আলোচনা করেন।
সৌজন্য সাক্ষাতে ডাকসুর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান।
সাক্ষাৎকালে ডাকসু নেতারা বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে সিট বরাদ্দের একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন এবং সম্পূর্ণ প্রক্রিয়াকে অটোমেশনের আওতায় আনার জোর দাবি জানান। বিশেষ করে, রি-এড গ্রহণকারী বা বিশেষ বিবেচনায় অনিয়মিত (৬-৭ সেশন) শিক্ষার্থীদের হলে সিট বরাদ্দ বন্ধ করে নিয়মিত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়।

