গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অনুমোদন বিহীন হাসপাতালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১টি হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা ও একটি হাসপাতাল সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার ( ৩০ মার্চ) বিকালে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল ইসলাম।
অভিযানে ‘জহির ডায়াগনস্টিক চক্ষু এন্ড জেনারেল হাসপাতাল’-এ প্রতিষ্ঠানটির অগ্নিনির্বাপণ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ফায়ার সার্ভিসের কোনো অনুমোদন নেই। এছাড়া হাসপাতালের বিভিন্ন ডায়াগনস্টিক যন্ত্রপাতিতে গুরুতর কারিগরি ও যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়। এসব অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে সব ত্রুটি সংশোধনের কড়া নির্দেশ প্রদান করা হয়।
পরে মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড ট্রমা সেন্টার’-এ প্রবেশ করলে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা সব ফেলে পালিয়ে যান। ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে লাইট-ফ্যান বন্ধ অবস্থায় কেবল একজন পরিচ্ছন্নতাকর্মীকে (কাজের বুয়া) দেখতে পান। এ অবস্থায় হাসপাতাল থেকে একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন জব্দ করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল ইসলাম বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই সরকারি নীতিমালা মেনে চলতে হবে। জহির ডায়াগনস্টিক হাসপাতালে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি ও যন্ত্রপাতির ত্রুটি রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ।
অন্যদিকে, মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক কর্তৃপক্ষের পালিয়ে যাওয়া প্রমাণ করে তারা নিয়মনীতির তোয়াক্কা করছিল না। জনস্বার্থে এ ধরণের অনিয়মের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের মোবাইল কোর্ট, দুটি হাসপাতালকে জরিমানা – Daily Gazipur Online
Recent Posts

‘২৫০ টাকায়’ হেলমেট এনে ৭ হাজারে বিক্রি
April 2, 2026

৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির
April 2, 2026
Explore More Districts
- Khulna District Newspapers
- Chattogram District Newspapers
- Dhaka District Newspapers
- Barisal District Newspapers
- Sylhet District Newspapers
- Rangpur District Newspapers
- Rajshahi District Newspapers
- Mymensingh District Newspapers
- Gazipur District Newspapers
- Cumilla district Newspapers
- Noakhali District Newspapers
- Faridpur District Newspapers
- Pabna District Newspapers
- Narayanganj District Newspapers
- Narsingdi District Newspapers
- Kushtia District Newspapers
- Dinajpur District Newspapers
- Bogura District Newspapers
- Jessore District Newspapers
- Bagerhat District Newspapers
- Barguna District Newspapers
- Bhola District Newspapers
- Brahmanbaria District Newspapers
- Chuadanga District Newspapers
- Chandpur District Newspapers
- Chapainawabganj District Newspapers
- Coxs Bazar District Newspapers
- Feni District Newspapers
- Gaibandha District Newspapers
- Gopalganj District Newspapers
- Habiganj District Newspapers
- Jamalpur District Newspapers
- Jhalokati District Newspapers
- Jhenaidah District Newspapers
- Joypurhat District Newspapers
- Kurigram District Newspapers
- Kishoreganj District Newspapers
- Khagrachhari District Newspapers
- Lakshmipur District Newspapers
- Lalmonirhat District Newspapers
- Madaripur District Newspapers
- Magura District Newspapers
- Manikganj District Newspapers
- Meherpur District Newspapers
- Naogaon District Newspapers
- Munshiganj District Newspapers
- Moulvibazar District Newspapers
- Narail District Newspapers
- Natore District Newspapers
- Netrokona District Newspapers
- Nilphamari District Newspapers
- Panchagarh District Newspapers
- Patuakhali District Newspapers
- Pirojpur District Newspapers
- Rajbari District Newspapers
- Rangamati District Newspapers
- Satkhira District Newspapers
- Shariatpur District Newspapers
- Sherpur District Newspapers
- Sirajganj District Newspapers
- Sunamganj District Newspapers
- Tangail District Newspapers
- Thakurgaon District Newspapers
