বরিশালে মোটরসাইকেল চুরির অভিযোগে জেলা ছাত্রদল নেতা কারাগারে

বরিশালে মোটরসাইকেল চুরির অভিযোগে জেলা ছাত্রদল নেতা কারাগারে

২৯ March ২০২৬ Sunday ৮:৩৮:৪১ PM

Print this E-mail this


মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালে মোটরসাইকেল চুরির অভিযোগে জেলা ছাত্রদল নেতা কারাগারে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চুরি করে পালানোর চেষ্টার অভিযোগে জিয়াদুল ইসলাম খান নামের এক ছাত্রদল নেতা আটক হয়েছেন। গতকাল শনিবার রাতে তাঁকে আটক করা হয়। আজ রোববার আদালতের মাধ্যমে পুলিশ তাঁকে কারাগারে পাঠিয়েছে। জিয়াদুল বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। 

জানা গেছে, মেহেন্দিগঞ্জ পৌরসভার বদরপুর এলাকায় সোহেল তালুকদারের মোটরসাইকেল গতকাল রাতে তাঁর বাড়ির আঙিনায় রাখা ছিল। রাত ১টার দিকে জিয়াদুল মোটরসাইকেলের তালা ভেঙে সেটি নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। পথে পুলিশ তাঁকে সন্দেহজনক হিসেবে আটক করে। এ সময় জিয়াদুল মোটরসাইকেল তাঁর দাবি করলেও অসংগতিপূর্ণ কথা বলেন। পরে প্রকৃত মালিক তানভির উপস্থিত হলে চুরির বিষয়টি পুলিশ নিশ্চিত হয়ে জিয়াদুলকে আটক করে। 

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, জিয়াদুলের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির মামলা হয়েছে। তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। 

মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা বলেন, জিয়াদুল ছাত্রদলের কমিটিতে থাকলেও তিনি দলীয় কার্যক্রমের সঙ্গে জড়িত নেই। তিনি উপজেলা জামায়াতের আমিরের শ্যালক। জিয়াদুল আগে থেকেই বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। 

বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান বলেন, জিয়াদুল মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়েছেন, এমন তথ্য জানা নেই। অভিযোগ সত্য হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts