| ২৯ March ২০২৬ Sunday ৮:৩২:১০ PM | |
জিয়ানগর ((পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের জিয়ানগরে গলায় ফাঁস দিয়ে ২ সন্তানের জনকের আত্মহত্যা। রোববার সকালে উপজেলার কলেজ মোড় সংলগ্ন একটি ভাড়া বাসার ৫ম তলার একটি রুম থেকে তুহিন হাওলাদার (৩০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করে ইন্দুরকানী থানা পুলিশ। ঝালকাঠি সদর উপজেলার আগরবাড়ি এলাকার এনায়েত হাওলাদার এর ছেলে তুহিন তাঁর স্ত্রী জিয়ানগর এলজিইডি অফিসের চতুর্থ শ্রেনীর কর্মচারী ওই ভাড়া বাসায় বসবাস করতো।
নিহত তুহিনের স্ত্রী ফারজানা বেগম জানান, আমার স্বামী ঢাকায় একটি প্রাইভেট কোম্পনিতে চাকুরী করত। ৬ মাস আগে ঝালকাঠিতে একটি মাদক মামলায় জেল খেটে বের হয়। পরে তার চাকুরিটি চলে যাওয়ায় সে মানষিক ভাবে ভেঙ্গে পড়ে। ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে শুক্রবার সন্তানদের সাথে নিয়ে জিয়ানগর আসি। শনিবার রাতে সবাই ঘুমিয়ে পড়ি। সকালে তাকে অন্যরুমে ফ্যানের সাথে ঝুলন্ত দেখতে পাই।
নিহত তুহিনের ৩ বছর বয়সী একটি কন্যা ও ২ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। জিয়ানগর থানার এসআই ইসমাইল হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে লাশ উদ্ধার করি। প্রাথমিক সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে পিরোজপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি । প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা ।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

