ইসরায়েলে ইরানের দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা – DesheBideshe

ইসরায়েলে ইরানের দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা – DesheBideshe

ইসরায়েলে ইরানের দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা – DesheBideshe

তেহরান, ২৯ মার্চ – ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

শনিবার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবার মধ্যরাতের পর থেকে ইসরায়েলে অন্তত পাঁচ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে রোববার দুপুরের পর চালানো সর্বশেষ হামলায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, জেরুজালেম এবং মধ্য ইসরায়েলে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। ইরান থেকে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করা সম্ভব হয়েছে। অন্যদিকে উত্তর ইসরায়েলের দিকে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র জনশূন্য উন্মুক্ত স্থানে আঘাত হেনেছে।

সামরিক নিয়ম অনুযায়ী সেটিকে আঘাত হানতে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। একই সময়ে লেবানন থেকেও উত্তর ইসরায়েলে বেশ কিছু রকেট নিক্ষেপ করা হয়েছে।

আইডিএফ জানায়, লেবানন থেকে আসা কয়েকটি রকেট ধ্বংস করা হয়েছে এবং বাকিগুলো ফাঁকা জায়গায় পড়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কারণে জেরুজালেম ও মধ্য ইসরায়েলে সাইরেন বাজার কিছুক্ষণ পরই উত্তর ইসরায়েলে আগাম সতর্কতা জারি করা হয়।

নতুন করে আরেকটি ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করার পর এই পদক্ষেপ নেওয়া হয়। হামলার আশঙ্কায় জেরুজালেম, শফেলা এবং লোহিত সাগর সংলগ্ন ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে কোথাও সরাসরি আঘাত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

এনএন/ ২৯ মার্চ ২০২৬



Explore More Districts