সৌদি বাদশাহকে নিয়ে ট্রাম্পের অশালীন মন্তব্য, সামাজিক মাধ্যমে সমালোচনা – DesheBideshe

সৌদি বাদশাহকে নিয়ে ট্রাম্পের অশালীন মন্তব্য, সামাজিক মাধ্যমে সমালোচনা – DesheBideshe

সৌদি বাদশাহকে নিয়ে ট্রাম্পের অশালীন মন্তব্য, সামাজিক মাধ্যমে সমালোচনা – DesheBideshe

ওয়াশিংটন, ২৮ মার্চ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে নিয়ে মন্তব্য করতে গিয়ে অশালীন শব্দ ব্যবহার করেছেন। তিনি দাবি করেছেন, তিনি প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রভাব দেখে সৌদি আরব অবাক হয়েছে এবং এই প্রভাবের কারণে সৌদি আরব ও দেশটির বাদশাহকে তার প্রতি অনুগত থাকতে হবে।

শুক্রবার মিয়ামিতে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প এসব কথা বলেন।

তিনি তার সর্বশেষ সৌদি সফরের স্মৃতিচারণ করে জানান, শারীরিক দুর্বলতা সত্ত্বেও বাদশাহ সালমান তাকে অত্যন্ত সম্মান ও সঙ্গ দিয়েছেন যা অন্য কোনো মার্কিন নেতার ক্ষেত্রে ঘটেনি।

ট্রাম্প আরও দাবি করেন, সৌদি কর্মকর্তারা তাকে বলেছেন তার ক্ষমতায় আসার আগে যুক্তরাষ্ট্র একটি মৃতপ্রায় দেশ ছিল, কিন্তু এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে।

এরপরই তিনি সৌদি বাদশাহকে নিয়ে অশালীন মন্তব্য করে বলেন, সৌদি বাদশাহ কখনো ভাবেননি যে তাকে আমার পশ্চাৎদেশে চুমু খেতে হবে। মূলত সৌদি আরবের যুক্তরাষ্ট্রের ওপর চরম নির্ভরশীলতার বিষয়টি বোঝাতেই তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প সতর্ক করে বলেন, সৌদি আরবকে এখন যুক্তরাষ্ট্রের প্রতি অনুগত থাকতে হবে, কারণ তাদের সামনে অন্য কোনো বিকল্প নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন অশালীন ও বিতর্কিত মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

এনএন/ ২৮ মার্চ ২০২৬



Explore More Districts