যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং-২০২৬’-এ জায়গা করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গতকাল শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৫ মার্চ বিষয়ভিত্তিক এই র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করে কিউএস। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগ র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছিল।


