যশোরে ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার

যশোরে ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার

আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে যশোর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন। বেলা ১২টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ১৫ পদের বিপরীতে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি হলো শাহজাহান আলী বিশ্বাস ও ইসতিয়াক আহমেদ পরিষদ, যেখানে ১৫ জন প্রার্থী অংশ নিচ্ছেন। অপরটি তাজু-বোরহান পরিষদ,যেখান থেকে ১০ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদস্য পদে আশরাফুল আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আজ ১৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আইনজীবীরা বলছেন, এবারের নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। গতবার তাজু ও বোরহান দুজনেই সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলো। এবারের নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

সমিতি সূত্র জানায়, শাহজাহান আলী ও ইসতিয়াক আহমেদ পরিষদের প্রার্থী হয়েছেন—সভাপতি পদে শাহজাহান আলী বিশ্বাস, সহসভাপতি পদে আল ইসলাম ও গোপীনাথ রায় চৌধুরি, সাধারণ সম্পাদক পদে ইসতিয়াক আহমেদ, সহ-সাধারণ সম্পাদক পদে ইফতেয়ার আলম রিপন ও আব্দুল হালিম, অর্থ সম্পাদক পদে আবুল কালাম। সদস্য পদে রয়েছেন চিরন্তন মল্লিক, বিএম আলমগীর সিদ্দিকী সবুজ, শফিকুল ইসলাম, বিএম অনিক ইসলাম, তারিক এনাম, ফাহিম রাজ, এস. এম. শাহরিয়ার হক এবং আরিফ মাহমুদ দোলন।

এছাড়া তাজু-বোরহান পরিষদের প্রার্থী রয়েছেন—সভাপতি পদে তাজ হোসেন তাজু, সাধারণ সম্পাদক পদে বোরহান উদ্দিন সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক পদে প্রবী চক্রবর্তী ও রফিকুজ্জামান সজিব, অর্থ সম্পাদক পদে আমিরুল ইসলাম তন্ময়। সদস্য পদে রয়েছেন আব্দুল্লাহ আল নোমান, শাহজাহান কবীর খান, শেখ নাজমুল হুদা, আমিলুন এহসান এবং আলী বুদ্দিন খান আলী। তাদের সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সূত্র জানায়, ১৫ পদের বিপরীতে তাজু-বোরহান পরিষদের ১৫ জন প্রার্থী প্রথমে মনোনয়নপত্র জমা দেন। তবে মনোনয়নপত্রে কাটাকাটি, ওভাররাইটিংসহ নানা অসঙ্গতির কারণে এ প্যানেলের তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইসহক। তারা হলেন, সহসভাপতি পদের প্রার্থী একেএম আকরাম হোসেন ও একই পদের প্রার্থী শাহানাজ সুলতানা রিনা এবং সদস্য পদপ্রার্থী তানজীন নুর পূর্বাশা। এছাড়াও দুইজন প্রার্থী ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তারা হলেন জুয়েল আক্তার ও খন্দকার তানভীর মো. তাওসীফ।

Explore More Districts