সিলেটে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সিলেটে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সিলেটে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারসিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

বুধবার (২৫ মার্চ) বিকেলে মাজারের প্রধান গেটের পাশে একটি খেজুর গাছের নিকট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সিলেট শাহজালাল মাজারকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আজিজ শিমুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

 

ডিএস/এমসি

Explore More Districts