বেনাপোল প্রতিনিধি:অসহায়, দরিদ্র, ছিন্নমুল, পথচারী সহ প্রায় ২ হাজার পিছ শাড়ি বিতরন করেছেন বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মফিজুর রহমান। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় দুর্গাপুর একটি মাদ্রাসার ভিতর এ শাড়ি বিতরন করেন।
বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু বলেন, পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মফিজুর রহমান একজন মানবিক মানুষ। তিনি এলাকার অসহায় দরিদ্র হত দরিদ্র পথচারী ও ছিন্নমুল মানুষের মাঝে শাড়ি বিতরন করেন। প্রায় ২ হাজার দরিদ্র নারীদের এ শাড়ি প্রদান করেন।
বেনাপোল ৫ নং দিঘিরপাড় ওযার্ড এর অসহায় স্বামী পরিত্যাক্ত নারী ববিতা বেগম বলেন, আমি খুব খুশি হয়েছি শাড়ি পেয়ে। আমার পরনের কাপড় ছেড়া ছিল। খুব অভাব অনটনের মাঝে দিন যায় তাতে আবার নতুন কাপড় কেনার মত সাধ্য আমার নেই। আমি এ শাড়ি পেয়ে খুব খুশি।
পৌর সভার ৩ নং ওয়ার্ড এর হেলেনা বেগম বলেন, আমি পরের বাড়ি কাজ করে যা পাই তাই দিয়ে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার চালাই। প্রায় ২০ বছর আগে স্বামী মারা গেছে। শাড়ি ক্রয় করার মত সামর্থ্য ছিল না। আমি এবার নতুন শাড়ি পরে ঈদ করব।
বিএনপি নেতা মফিজুর রহমান বলেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী পৌরসভার ৯ টি ওয়ার্ড এর অসহায় দরিদ্র পরিবারের নারীদের ভিতর এ শাড়ি বিতরন করি। আমাদের যাদের দেওয়ার মত সামর্থ্য আছে তাদের কাছে ঈদ উপলক্ষে এসব মানুষ এর কিছু প্রত্যাশা থাকে। সমাজের সকল বিত্তশালী মানুষ যদি এগিয়ে আসে তবে ঈদে অন্তত এসব মানুষ ভাল থাকবে। আমি চাই আমার পৌরসভার সকল মানুষের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার। আনন্দ এমন একটি জিনিস যত ভাগাভাগি করব তত বাড়বে।



