ট্রেন দুর্ঘটনা: চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ – দৈনিক আজাদী

ট্রেন দুর্ঘটনা: চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ – দৈনিক আজাদী

কুমিল্লায় বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ট্রেনটিকে উদ্ধারে আখাউড়া থেকে রিলিফ ট্রেন নেওয়া হচ্ছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, এ রেলপথে ট্রেন চলাচল বন্ধ আছে।

এর আগে গতকাল শনিবার রাত ৩টার দিকে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়ান আপ ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম অভিমুখী মামুন স্পেশাল পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এ সময় ঠেলে বাসটিকে এক কিলোমিটার দূরে নিয়ে যায় যায়।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা এসে হতাহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Explore More Districts