মজলিশপুরে আল ইহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে ১০০ পরিবারের মাঝে তোহফায়ে ঈদুল ফিতর বিতরণ – Habiganj News

মজলিশপুরে আল ইহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে ১০০ পরিবারের মাঝে তোহফায়ে ঈদুল ফিতর বিতরণ – Habiganj News

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মজলিশপুরে আল ইহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে অসহায় ও দুস্থ ১০০টি পরিবারের মাঝে তোহফায়ে ঈদুল ফিতর বিতরণ সম্পন্ন হয়েছে।

 

অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত সভাপতি মুফতি ইমদাদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরজত লস্কর অন্তরের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা হাফেজ মাওলানা বশির উদ্দিন আহমেদ, উপদেষ্টা জনাব ফজলে এলাহী যাদু এবং উপদেষ্টা জনাব মোশাহিদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা কেফায়েত উল্লাহ, সহ-সভাপতি হাফেজ রাশেদ, অর্থ সম্পাদক জনাব রাকিবুর হোসেন, সদস্য জনাব তানিম মিয়াসহ সংগঠনের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।

 

বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত শিক্ষা। ভবিষ্যতেও আল ইহসান ইসলামী যুব সংঘ এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Explore More Districts