
রুবেলুর রহমান ঃ ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এবার রাজবাড়ীতে ঈদ-উল-ফিতর এর প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে বীর মুক্তিযোদ্ধা শহিদ খুশি রেলওয়ে ঈদগাহ ময়দানে।
এদিন সকাল ৮টায় অনুষ্ঠিত হবে এই জামায়াত। একই সাথে ঈদগাহ ময়দানের দক্ষিণ পাশে আলাদা ভাবে পর্দা টানিয়ে মহিলাদের জন্য ঈদ জামাতে নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। তবে বৃষ্টি বা বৈরী আবহাওয়ার কারণে ঈদগাহ ময়দানে ঈদ জামায়াত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল সাড়ে ৮টায় বিকল্প হিসেবে জেলা মডেল মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
শুক্রবার রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয় সুত্রে এ তথ্য জানাগেছে।
এছাড়া জেলা ও উপজেলা শহরেরর মডেল মসজিদ সহ বিভিন্নস্থানের জামাতসমূহ এলাকাভিত্তিক মসজিদ ও ঈদগাহ ময়দানে স্থানীয়ভাবে সুবিধামতো সময়ে অনুষ্ঠিত হবে।
এদিকে ঈদ জামাতের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজক সহ মসজিদ কমিটি।
ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী কর্তৃক রাজবাড়ী জেলার পবিত্র ঈদুল ফিতরের নামাজের নামাজের সময়সূচী ঃ
১. প্রধান জামায়াত: সকাল ৮টা। শহীদ খুশি রেলওয়ে ঈদগাহ ময়দান রাজবাড়ী সদর এবং সকাল ৮টা ৩০ মিনিটে জেলা মডেল মসজিদ, বড়পুল রাজবাড়ী (বৃষ্টি বা বৈরী আবহাওয়ার কারনে ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠান সম্ভব না হলে একই সময়ে জেলা মডেল মসজিদ, বড়পুল বাজবাড়ীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে)
২. সকাল ৮.১৫ মিনিটে সদর উপজেলা মডেল মসজিদ শ্রীপুর, রাজবাড়ী সদর, রাজবাড়ী।
৩. সকাল ৮.১৫ মিনিটে রাজবাড়ী টাউন (আঞ্জুমানে কাদেরিয়া বড়) জামে মসজিদ, রাজবাড়ী সদর।
৪. সকাল ৮.১৫ মিনিটে জেলা কারাগার জামে মসজিদ রাজবাড়ী সদর।
৫. সকাল ৮.৩০ মিনিটে মাদানী কমপ্লেক্স জামে মসজিদ রাজবাড়ী সদর।
৬. সকাল ৮.১০ মিনিটে ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদ রাজবাড়ী সদর।
৭. সকাল ৮.১৫ মিনিটে কাজীকান্দা জামে মসজিদ রাজবাড়ী সদর।
৮. সকাল ৮.৩০ মিনিটে নূরপুর নূরানী জামে মসজিদ রাজবাড়ী সদর।
৯. সকাল ৯.০০ মিনিটে আটাশ কলোনী জামে মসজিদ রাজবাড়ী সদর।
১০. সকাল ৮.৩০ মিনিটে লক্ষিকোল বড় জামে মসজিদ রাজবাড়ী সদর।
১১. সকাল ৮.৩০ মিনিটে কলেজপাড়া সরঃ প্রাথঃ বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ ময়দান, রাজবাড়ী সদর।
১২. সকাল ৮.১৫ মিনিটে বিনোদপুর নতুনপাড়া জামে মসজিদ রাজবাড়ী সদর।
১৩. সকাল ৮.১৫ মিনিটে গোদারবাজার জামে মসজিদ রাজবাড়ী সদর।
১৪. সকাল ১০.০০ মিনিটে দুধ বাজার জামে মসজিদ রাজবাড়ী সদর।
১৫. সকাল ৮.১৫ মিনিটে বাজার পাঠশালা সরঃ প্রাথঃ বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ ময়দান রাজবাড়ী সদর।
১৬. সকাল ৯.৩০ মিনিটে বিনোদপুর হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদ।
