লক্ষ্মীপুর: ঈদকে সামনে রেখে লক্ষ্মীপুরে বেড়েছে গরুর মাংসের দাম। দুদিন আগেও প্রতিকেজি মাংসের দাম ছিল ৯০০ টাকা।
শুক্রবার (২০ মার্চ) ঈদের আগের দিন সেই মাংসের কেজিতে একশ টাকা বাড়িয়ে দিয়েছেন অসাধু ব্যবসায়ীরা। রমজানের আগে বাজারে মাংসের কেজি ছিল ৮৫০ টাকা। এক মাসের ব্যবধানে কেজিতে বেড়েছে ১৫০ টাকা।
রমজান এবং ঈদ উপলক্ষে মাংসের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। যদিও বাধ্য হয়েই বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে তাদের।
ঈদুল ফিতরের আগের দিন শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে গিয়ে দেখা যায়, গরুর মাংসের দোকানে ভীড় করেছেন ক্রেতারা।
সফিকুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, সুযোগ পেলেই মাংস ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়।
লক্ষ্মীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নূর হোসেন রুবেল বাংলানিউজকে বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
