বাগআঁচড়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

বাগআঁচড়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

মো. সোহাগ হোসেন, বাগআঁচড়া (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যলয়ে সামনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার বিতরণ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস।

আরোও উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি জাহাজান কবির, মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, বাগআঁচড়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিবার রহমান বাবু, উপজেলা যুবদলের সদস্য আলী বাবর বাবু, রাজু মোল্লাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Explore More Districts