এস.এম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা বাজারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত নারীবান্ধব গণ শৌচাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ২টায় ঝাউডাঙ্গা বাজার কমিটির সভাপতি মোঃ শাহাজাহান কবিরের সভাপতিত্তে বাজারের জগন্নাথদেব মন্দির সংলগ্ন নব নির্মিত এ শৌচাগারটির উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, ইউনিয়ন জামায়াত আমীর প্রফেসর ইকবাল হোসেন, ঝাউডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, বাজার কমিটির সেক্রেটারী আবু মুছা, আক্তারুজ্জামান বাপ্পী সহ ঝাউডাঙ্গা বাজারের দোকানদার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “ পুরুষদের পাশাপাশি নারীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এটি একটি দারুণ উদ্যোগ। আমরা আশা করি ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে আরও বিস্তৃত হবে।”
সরকার প্রদত্ত শৌচাগারটি নির্মাণ করা হয়েছে। ঝাউডাঙ্গা বাজার কমিটি এই শৌচাগারটির নিয়মিত পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগটি ঝাউডাঙ্গা বাজারের পাবলিক স্যানিটেশন ব্যবস্থায় এক নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হবে এবং নারী-পরুষদের জনপরিসরে চলাফেরা আরও সহজ ও স্বস্তিদায়ক করবে।

