যশোরের প্রবীণ রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব মাস্টার নূর জালালের ইন্তেকাল

যশোরের প্রবীণ রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব মাস্টার নূর জালালের ইন্তেকাল

যশোরের প্রবীণ রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব মাস্টার নূর জালাল আর নেই। সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রবীণ এই ন্যাপ নেতা তার দীর্ঘ কর্মজীবনে শিক্ষাকতা করেছেন, যশোর পৌরসভা নির্বাচিত সদস্য ছিলেন এবং এই অঞ্চলের বাম রাজনীতির বলিষ্ঠ নেতা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি সক্রিয় অংশগ্রহণ ও পরবর্তীতে তিনি কারা ভোগ করেন। বিগত কয়েক মাস অসুস্থ অবস্থা তিনি বাসায় অবস্থান করছিলেন।

মাস্টার নূর জালাল তার জীবনের দীর্ঘ সময় মুসলিম একাডেমী স্কুলে শিক্ষকতা করেছেন। তিনি শিক্ষক সমিতির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী ছিলেন এই নেতা ৭১ পূর্ববর্তী সময়ে কৃষক সমিতির সাথে গ্রামে সংগঠন করেছেন। ৭১এর মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষকতা থেকে অবসর নিয়ে ঠিকাদারী ব্যবসা শুরু করেন। তিনি ন্যাপ (মোজাফ্ফর) এর যশোর জেল কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘদিন।

যশোর শহরের নাগরিকদের সমস্যা সমাধান ও যশোর উন্নয়নের জন্য তিনি পৌর নাগরিক আন্দোলন কমিটি গঠন করে অসংখ্য সফল আন্দোলন করেন। এছাড়াও বিমান বন্দর সড়কস্থ সার্বিক উন্নয়ন কমিটির তিনি সভাপতি ছিলেন। তিনি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা কমিটির কোষাধ্যক্ষ শফিকুর জালাল নান্নুর বড় ভাই। মঙ্গলবার জোহর বাদ পুরাতন কসবা কেন্দ্রীয় জামে মসজিদে (বিমান অফিসের সামনে) তার জানাজা অনুষ্ঠিত হয়।

Explore More Districts