ওবায়দুল ইসলাম ঢাবি উপাচার্য, মামুন ইউজিসি চেয়ারম্যান

ওবায়দুল ইসলাম ঢাবি উপাচার্য, মামুন ইউজিসি চেয়ারম্যান

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সোমবার জানিয়েছেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ হচ্ছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান। অসুস্থতার কারণে ১৬ মার্চ ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ অব্যাহতি চেয়ে আবেদন করেন। এর আগে ২২ ফেব্রুয়ারি ঢাবির উপাচার্য নিয়াজ আহমদ খান মূল পদে ফিরতে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন।

Explore More Districts