
বৈরুত, ১৬ মার্চ – লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে কার্যক্রম শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর ৯১তম ব্রিগেড তাদের ফরোয়ার্ড ডিফেন্স জোন সম্প্রসারিত করার উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলের সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, এই অভিযানের মূল লক্ষ্য হলো হিজবুল্লাহর সামরিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করা এবং সম্ভাব্য সব ধরনের হুমকি দূর করা।
পাশাপাশি লেবানন সীমান্তবর্তী এলাকায় বসবাসরত ইসরায়েলি নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও এই অভিযানের অন্তর্ভুক্ত। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৮৫০ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৬৬ জন নারী, ১০৭ জন শিশু এবং ৩২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়াও এসব হামলায় দুই হাজার ১০৫ জন আহত হয়েছেন এবং বিপুল সংখ্যক মানুষ নিজেদের বসতবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।
এস এম/ ১৬ মার্চ ২০২৬



