ফিরোজ শাহ (বল্লী প্রতিনিধি): পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের ১নং আমতলা ওয়ার্ড যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) আমতলা বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ১নং আমতলা ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক আশরাফুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রবিউল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে ইবাদত-বন্দেগির পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানের দায়িত্ব। তিনি যুব সমাজকে ইসলামের আদর্শে নিজেকে গড়ে তুলে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্যে প্রভাষক আশরাফুজ্জামান বলেন, রমজান কেবল রোজা পালনের মাস নয়; এটি আত্মসংযম, নৈতিকতা ও চরিত্র গঠনের মাস। তিনি বলেন, যুব সমাজ যদি কুরআন ও সুন্নাহর আদর্শ অনুসরণ করে চলে, তাহলে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠন করা সম্ভব।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লী ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি নাজমুল হুদা, সেক্রেটারি আহকামুল ইসলামহহ স্থানীয় নেতৃবৃন্দ, যুবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আমতলা ছিদ্দিকিয়া বরকতিয়া এতিমখানা ও হেফজখানার বড় হুজুর হাফেজ আহমাদ আলী। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

