কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করছেন হিরো আলম – DesheBideshe

কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করছেন হিরো আলম – DesheBideshe

কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করছেন হিরো আলম – DesheBideshe

ঢাকা, ১৫ মার্চ – সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত তারকা হিরো আলম নিজের কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছেন। টানা ২১ দিন কারাগারে বন্দি থাকার অজানা গল্প এবং ভেতরের বাস্তব চিত্র এই সিরিজে তুলে ধরা হবে বলে জানা গেছে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কারাগারে কাটানো সময় তার জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। জেলের ভেতরে বন্দিদের জীবনযাপন, দৈনন্দিন রুটিন এবং কঠোর নিয়মকানুনের যে বাস্তব অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন, তা দর্শকদের সামনে তুলে ধরাই এই ওয়েব সিরিজের প্রধান লক্ষ্য।

হিরো আলম জানান, সাধারণ মানুষ কারাগারের ভেতরের জীবন সম্পর্কে খুব বেশি জানেন না। সেখানে প্রতিটি মুহূর্ত ভিন্ন এক বাস্তবতার মধ্য দিয়ে কাটে। কারাগারের প্রতিদিনের রুটিন, বন্দিদের জীবনসংগ্রাম, নিরাপত্তা ব্যবস্থা এবং রাতের পরিবেশ সবকিছুই এই সিরিজে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হবে। কাহিনিতে তার নিজের অভিজ্ঞতার পাশাপাশি জেলের ভেতরে দেখা নানা মানুষের জীবনের গল্পও স্থান পাবে।

দর্শকরা যেন কারাগারের একটি দিনের পূর্ণ চিত্র সম্পর্কে স্পষ্ট ধারণা পান, সেজন্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দৃশ্যপট সাজানো হচ্ছে। খুব শিগগিরই এই ওয়েব সিরিজের প্রি প্রোডাকশনের কাজ শুরু হবে। এর গল্প, চিত্রনাট্য ও মূল চরিত্রে অভিনয় করবেন হিরো আলম নিজেই। তবে সিরিজটি কোন প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এস এম/ ১৫ মার্চ ২০২৬



Explore More Districts