এস.এম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৪ রমজান (১৪ মার্চ) ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ কামরুল হুদার সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আলিমুজ্জামান আলিম, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির প্রফেসর মোঃ ইকবাল হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ন-আহবায়ক মোঃ আখতারুজ্জামান বাপ্পি, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, ইয়াং মুসলিম জেনারেশনের সভাপতি মোঃ আব্দুল হান্নান, ঝাউডাঙ্গা বাজার কমিটির সেক্রেটারি আবু মুছা, শেখ মহাব্বত আলী, শাহজাহান আলী বাবলু, কবিরুল ইসলাম সহ ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলটি পরিচালনা করেন ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মোঃ শাহাদাত হোসেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা মহিদুল ইসলাম।


