ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ একটি মহৎ উদ্যোগ। ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি আমাদের মধ্যে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই ঈদের প্রকৃত শিক্ষা। আজ যারা এই ঈদ উপহার বিতরণের আয়োজন করেছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আপনাদের এই উদ্যোগ সমাজে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আমাদের প্রত্যেকের উচিত সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা। আমি আশা করি, এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও অনেক মানুষ এতে অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসবেন।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে শুক্রবার মধুশহীদ যুব ফোরামের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মধুশহীদ পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মল্লিক চৌধুরী এসবকথা বলেন।
ফোরামের সভাপতি মো: পিংকু আব্দুর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি মো: লিয়াকত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রুকন জামে মসজিদের সেক্রেটারি আলাউদ্দিন বাদশা, মধুশহীদ পঞ্চায়েত কমিটির সদস্য আব্দুল হান্নান মুক্তা, সদস্য কয়েছ আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মধুশহীদ যুব ফোরামের যুগ্ন সম্পাদক জাকারিয়া আহমদ, আবু সাইদ মো: তাইফ, কার্যনির্বাহী সদস্য মো: আরিফুর রহমান, মামুন খান, ক্রীড়া সম্পাদক রাজা চৌধুরী, অর্থ সম্পাদক রুমন আহমদ, প্রচার সম্পাদক রেহান আহমদ। দোয়া পরিচালনা করেন, রুকন জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা ওসমান আমিনী।
এসময় উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, খোকন আহমদ, হানিফ চৌধুরী, কাওছার ইমরান, সাহিন আহমদ, হাসানুজ্জামান রাসেল, ইমরান বক্স, শাহিদ আহমদ, সামি সাদিক, আলম রেজা, সুমন আহমদ।
সভাপতির বক্তব্যে পিংকু আব্দুর রহমান বলেন, “ঈদ উপলক্ষ্যে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের এই উদ্যোগ। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা প্রতিবছরের মতো এবারও ঈদ উপহার বিতরণ করছি। সমাজের বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে দরিদ্র মানুষের ঈদও আনন্দময় হয়ে উঠবে।”


