কুমিল্লা সদরে ভাইয়ের হাতে ভাই খু/ন

কুমিল্লা সদরে ভাইয়ের হাতে ভাই খু/ন

কুমিল্লা সদর উপজেলার কালির বাজারে ছোটভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছে বড় ভাই। শুক্রবার বিকেলে কালির বাজার ইউনিয়নের রায়চর গ্রামে গ্যাসের চুলা নিয়ে দ্বন্দ্বে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন ওই গ্রামের আবদুল মালেক ভূইয়ার ছেলে। অভিযুক্ত ছোটভাই আনিসুর রহমান ভূইয়া পলাতক রয়েছে।

কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, গ্যাসের চুলার রাইজার নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বে ছোটভাই আনিসুর রহমান ভূইয়ার অতর্কিত ছুরিকাঘাতে বড় ভাই বিল্লাল হোসেন মারা যান।

ঘটনার পর থেকেই ছোটভাই পলাতক রয়েছে। তবে তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
১৪ মার্চ ২০২৬

Explore More Districts