জৈন্তাপুরে ৭৬ বোতল মদসহ দুই কিশোর আটক

জৈন্তাপুরে ৭৬ বোতল মদসহ দুই কিশোর আটক

জৈন্তাপুরে ৭৬ বোতল মদসহ দুই কিশোর আটক

সিলেটের জৈন্তাপুরে মধ্যরাতে অভিযান চালিয়ে ৭৬ বোতল বিদেশি মদ সহ দুই কিশোরকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

আটক দুই কিশোরের পরিচয় হলো-মারুফ (১৯)। সে উপজেলার ২ নং লক্ষিপুর রাংপানি গ্রামের আক্তার হোসেনের পুত্র। অপরজন রাব্বি (১৮)। সে একই গ্রামের মোঃ জাকির হোসেনের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ই মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে নামে জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম।

এদিন রাত আনুমানিক ২:৩০ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মাহমুদুল হাসান খান এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশের টিম উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রাম বাজারে একটি পরিত্যক্ত সাটারভাঙা দোকান হতে কার্টুনে রক্ষিত অবস্থায় ৭৬ বোতল রয়েল স্টেগ ব্রান্ডের ভারতীয় মদ সহ দুই কিশোরকে আটক করে।

পুলিশ জানায় আটক হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লক্ষ চার হাজার টাকা সমপরিমাণ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই কিশোর মদ পাচারের সাথে নিজেদের সম্পৃক্ততা কথা স্বীকার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার সকালে পুলিশ পাহারায় তাদের আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts