টঙ্গীতে মাদক সেবন ও ছিনতাইয়ের অভিযোগে আটক ৩৫ – Daily Gazipur Online

টঙ্গীতে মাদক সেবন ও ছিনতাইয়ের অভিযোগে আটক ৩৫ – Daily Gazipur Online

স্টাফ রিপোর্টার: টঙ্গীর হাজি মাজার বস্তিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবন ও ছিনতাইয়ের অভিযোগে ৩৫ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই তথ্য জানায়।আটকরা হলেন জামালপুর সদরের নরনদী ক্ষীণপাড়া গ্রামের জয়দর আলীর ছেলে সাগর আলী (২১), মুন্সীগঞ্জের লৌহজং থানার মাওনা গ্রামের নজরুল ইসলামের ছেলে মাজেদুল ইসলাম মাহি (২২), জামালপুর জেলার বকশীগঞ্জ থানার রামরামপুর গ্রামের শামসুল হকের ছেলে সাজু হাসান (৩১), পিরোজপুর সদরের বাদুরা গ্রামের মৃত রফিকের ছেলে মো. জয় (১৯), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কালিবাজার গ্রামের সাইদুল ইসলামের ছেলে ফাহিম সিফাত (১৮), টঙ্গী পূর্ব থানার আরিচপুর এলাকার বাসেত ফকিরের ছেলে ইমন (২৩), কুমিল্লা মুরাদনগরের টনকি গ্রামের আজাহার হোসেনের ছেলে ইমন হাছান বাদল (২১), ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরের ইউনুস মিয়ার ছেলে রাহাত (২৩), মুন্সিগঞ্জ শ্রীনগর থানার কামারগাও গ্রামের আলী আকবর ভুঁইয়ার ছেলে মুরাদ হোসেন (৩৪), নারায়ণগঞ্জ রূপগঞ্জের আমলাবো গ্রামের মতিনের ছেলে আল আমীন (৩০), জামালপুর বকশীগঞ্জের রামরামপুর গ্রামের আবু বকরের ছেলে আলী হোসেন (২৮)।
আটকদের মধ্যে রয়েছেন- নরসিংদী রায়পুরা থানার মানিকনগর গ্রামের শহীদ মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩০), চাঁপাইনবাবগঞ্জ সদরের বুধপাড়া গ্রামের জামালের ছেলে মানিক (২৩), চাঁপাইনবাবগঞ্জ সদরের চরবাগ ভাঙ্গা গ্রামের আশরাফুলের ছেলে মাহবুব (৪০), পশ্চিম থানার হাজির মাজার এলাকার জাহিদুলের ছেলে সালমান (১৯), ময়মনসিংহ ত্রিশাল থানার ভাওয়ালী পাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে শাকিল মিয়া (২৩), মুন্সিগঞ্জ শ্রীনগরের পাড়াগাঁও গ্রামের রাজা হাওলাদারের ছেলে আজিম (২৫), নরসিংদী রায়পুরার মধ্যনগরের নুরুজ্জামান (২৬), কিশোরগঞ্জ করিমগঞ্জের ঝাঁটিয়া পাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে নাজমুল (৩০), মিরসরাই সদরের আবুল হাশেমের ছেলে জিহা (২১), নারায়ণগঞ্জ করিমগঞ্জের টামনি এলাকার নাজির উদ্দিনের ছেলে ছানোয়ার হোসেন (৩৪), নরসিংদী পলাশ থানার করতেতুল গ্রামের মৃত হাকিমের ছেলে শহিদুল ইসলাম (৩২), টাঙ্গাইল মধুপুর থানার অরুণখোলা গ্রামের নজরুল ইসলামের ছেলে আতিক হাসান (২৮), ঢাকা চকবাজারের মৃত কবির হোসেনের ছেলে নাজিম হোসেন (২৭), একই এলাকার মৃত জসীমউদ্দীনের ছেলে জামিল হোসেন (১৯), নওগাঁ বদলগাছি থানার হরজতপুর গ্রামের মৃত মোতাহার ছেলে রফিকুল ইসলাম (২৫), ময়মনসিংহ হালুয়াঘাট থানার উতিগুরা গ্রামের আলী আহমেদের ছেলে মোস্তাক হোসেন (৩১), ঝালকাঠি নলসিটি থানার শেরেবাংলা এলাকার মোকসে হাওলাদার ছেলে রমজান আলী (২৯), নরসিংদী রায়পুরা থানার কাটাকালি গ্রামের আব্দুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২৫)।টাংগাইল মধুপুর থানার আঙ্গিনা পাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে রবিন মিয়া (২৭), জামালপুর সরিষাবাড়ী থানার বাউশী বাজার গ্রামের হোসেন আলীর ছেলে শফিকুর রহমান (৩০), ময়মনসিংহ সদরের চক সামানমপুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে ওমর ফারুক (২৫), শরীয়তপুর নাড়িয়া থানার মাইজ পাড়া গ্রামের জাঙ্গীর আলমের ছেলে তুহিন (২৫), কুমিল্লা দেবিদ্বার থানার বলদপুর গ্রামের রহিম খানের ছেলে রাকিব (২৫), ও ও শরীয়তপুর গোসাইরহাট থানার চর দি প্রোগ্রামের আনোয়ারের ছেলে রবি (২৩) সহ ৩৫ জন। এদের মধ্যে চারজন নিয়মিত মামলার আসামি। ৩১ জন মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত।
পুলিশ জানায়, অপরাধপ্রবণ টঙ্গী পশ্চিম থানাধীন হাজি মাজার বস্তিতে রাতভর অভিযান চালিয়ে মোট ৩৫ জনকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে মাদক সেবন, বিক্রি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এ সময় বেশ কিছু আলামত জব্দ করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts